ঢাকা

ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই নিহত

ঢাকা, ১৮ মে – রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী সুমন (৪০) নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ সেক্টর নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন এসআই সুমন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রোববার (১৮ মে) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন খান দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language