ফুটবল

অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন লুকে মেসি ও ডি পল

বুয়েনস আইরেস, ২২ জুন – অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে নতুন লুকে ধরা দিলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গ্রুপ পর্বের প্রস্তুতির ফাঁকে এই দুই তারকা ফুটবলারকে বেশ প্রফুল্ল ও স্বস্তিদায়ক মেজাজে দেখা গেছে।

আর্জেন্টিনা ফুটবল দলের দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট ড্যানি আলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই নতুন চেহারার ছবি প্রকাশ করেছেন। বিশ্বকাপের শুরু থেকেই মেসির চুলে কিছুটা ভিন্নতা থাকলেও গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে তিনি ফিরেছেন তার নিয়মিত ও পরিপাটি লুকে। আর্জেন্টাইন অধিনায়ক চুল ছোট করে নতুনভাবে নিজেকে সাজিয়েছেন।

অন্যদিকে সতীর্থ রদ্রিগো ডি পলও কোনো ধরনের নিরীক্ষা ছাড়াই সাধারণ ও ক্লাসিক লুকে ধরা দিয়েছেন। গত কয়েক বছর ধরে বেণি কিংবা চুলে রঙ করার মতো নানা স্টাইলে দেখা মিললেও এবার তিনি সংযত ও পরিচ্ছন্ন রূপ বজায় রেখেছেন। ড্যানি আলের প্রকাশিত ছবিগুলোতে এই দুই ফুটবলারের আত্মবিশ্বাসী ভঙ্গি ভক্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এই জয় তাদের নকআউট পর্বের পথ সুগম করবে। ডালাস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language