সিলেট

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)

সিলেট,২২ নভেম্বর-জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নির্দিষ্ট সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।

শনিবার এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। ফলে প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নির্ধারিত ছয় ঘণ্টা মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।

তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করেছে পুলিশ। এ ধরনের প্রয়োজনে বাইরে বের হলে চালককে মোটরসাইকেলের প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। অর্থাৎ জরুরি প্রয়োজনে চলাচলের সময় যানবাহনের বৈধতা ও চালকের লাইসেন্সসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language