জাতীয়

রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান

ঢাকা, ০৩ মে – সরকারি সফরে কাতার গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময়ও করবেন।

সফর শেষে সেনাপ্রধানের আগামী ৫ মে দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language