জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২২ আগস্ট – বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী কয়েক দিনের আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্য ঘটতে পারে। তবে তাপমাত্রার খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

এনএন/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language