নাটোর

নিজ ঘরে পাওয়া গেল যুবদল নেতার অর্ধগলিত মরদেহ

নাটোর, ১৯ এপিল – নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় নিজ ঘর থেকে যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঁঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়নাল গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাঁঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, যুবদল নেতা আয়নাল বাড়িতে একাই বসবাস করতেন। তিন থেকে চারদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। শনিবার সকালে তার বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হয়। স্থানীয় লোকজন পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে স্ট্রোক করে ঘরের মধ্যে পড়ে গিয়ে মারা যেতে পারেন আয়নাল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ এপিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language