পশ্চিমবঙ্গ

বাংলাদেশের মুসলমানদের প্রশংসায় পশ্চিমবঙ্গের মন্ত্রী

কলকাতা, ৩০ নভেম্বর – অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। এঘটনায় বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে কলকাতায়।

শুক্রবার (২৯ নভেম্বর) এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে। এসব ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?’

পশ্চিমবঙ্গের মন্ত্রী ওই মন্ত্রী বলেন, ‘এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন- এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’

তিনি আরও বলেন, ‘সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ নভেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language