বলিউড

মুখে অস্ত্রোপচার ইস্যুতে ক্ষুব্ধ আলিয়া, মুখ খুললেন অভিনেত্রী

মুম্বাই, ২৬ অক্টোবর – বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অস্ত্রোপচারের গুঞ্জন নিয়ে তাকে বেশ বিতর্কের মুখে পড়তে হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নাকি গালের অতিরিক্ত চর্বি বাদ দিয়েছেন।

সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়েছে, অস্ত্রোপচার করতে গিয়ে নাকি তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। এ কারণেই কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এসব দাবির বিরুদ্ধে এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া এক পোস্টে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন আলিয়া।

 

আলিয়া লিখেছেন, যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।

তিনি আরও লেখেন, আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের এরকম মনগড়া মতামত! এ ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?

 

এ সমস্ত গুঞ্জনে বরক্ত আলিয়া লেখেন, এই দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনো প্রমাণ নেই। যুক্তি নেই। তার চেয়েও খারাপ হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব দাবি ভিত্তিহীন।

আইএ/ ২৬ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language