ক্রিকেট

প্রথমবার বাবা হলেন শাহিন আফ্রিদি

ইসলামবাদ, ২৪ আগস্ট – পুত্রসন্তানের বাবা হলেন শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তানি এই পেসার ও স্ত্রী আনশা আফ্রিদির প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা ছিল। প্রথম সন্তানের নাম আলী ইয়ার শাহিন আফ্রিদি রেখেছেন তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। আজ শনিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ–পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।

আগামী ৩০ আগস্ট এই রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। তবে আফ্রিদির ঘনিষ্ঠ সূত্র বলছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে না–ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language