সংগীত

শোবিজের সঙ্গে যুক্ত হাবিবের স্ত্রীও

ঢাকা, ১২ জানুয়ারি- হুট করেই মঙ্গলবার দুপুরে জানা গেল, হাবিব ওয়াহিদ কিছুদিন আগে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।

এ সুরকার-গায়ক স্ত্রী সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে খোঁজ নিয়ে জানা যায়, শিফা শোবিজের সঙ্গে যুক্ত।

শিফা রাজধানীর অতিপরিচিত একটি কলেজ অনার্সে পড়ছেন। ফেইসবুক অ্যাক্টিভিটি ঘেঁটে দেখা গেছে, গত ৭ জানুয়ারি তিনি ‘ম্যারিটাল স্ট্যাটাস’ পরিবর্তন করেন।

আরও পড়ুন :  বিয়ে করলেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ

পরিচিতিতে শিফা জানান, তিনি শোবিজের সঙ্গে জড়িত। মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেন। ফেইসবুক আপলোড করেছেন বেশ কিছু ফটোশুটের ছবি।

মঙ্গলবার দুপুরে হাবিব ভক্তদের উদ্দেশ্যে বলেন, হঠাৎ ঘটে যাওয়া ব্যক্তিগত ঘটনা তাদের সঙ্গে ভাগাভাগি করতে চান। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)।

এও উল্লেখ করেন, বিশ্ব জুড়ে চলা মহামারি পরিস্থিতির কারণে এই আনুষ্ঠানিকতার খবর গোপন রেখেছিলেন।

সব শেষে সবার দোয়া চান হাবিব ওয়াহিদ। ইতিমধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। গায়কও ভাসছেন শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায়।

এ গায়ক আগেও বিয়ে করেছেন। দুবারই ছাড়াছাড়ি হয়। তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রয়েছে ছেলে আলিম।

ঢাকার অন্যতম পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব। তিনি লন্ডনে শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ হাবিবকে জনপ্রিয়তা এনে দেয়। লন্ডনে ছাত্রাবস্থায় তার সংগীতায়োজনে অ্যালবামটি প্রকাশ হয়।

প্রথম দিকে অন্যদের জন্য রিমিক্স ও মৌলিক গান করলেও পরবর্তীতে নিজেই পরিপূর্ণ গায়ক হিসেবে আবির্ভূত হন। তার হাত ধরে অনেক গায়ক জনপ্রিয়তা পেয়েছেন। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রেও জনপ্রিয় হাবিব ওয়াহিদ।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language