ঘটনার দিন দুপুরে বাবাকে ফোন করে আনুশকা

ঢাকা, ১০ জানুয়ারি- রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের ফোন থেকে ঘটনার দিন দুপুর ১২ টা ১৯ মিনিটে তার বাবাকে ফোন করা হয়েছিলো।
রোববার (১০ জানুয়ারি) এ তথ্য জানান নিহত কিশোরীর বাবা।
তিনি বলেন, ইফতেখার ফারদিন দিহান এবং তার বন্ধুরা যখন আমার মেয়েকে নির্যাতন করছিল তখন মেয়েটা আমার বাঁচার জন্য ফোন করে। কিন্তু মিটিং থাকায় আমি কল রিসিভ করতে পারি নাই। এটাই ছিল ভুল। কল রিসিভ করতে পারলে পরিস্থিতি আজ ভিন্ন হতো।
আরও পড়ুন : দুইমাস আগে থেকে আনুশকা-দিহানের সম্পর্ক
পুলিশ জানায়, সব তথ্য বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।
গত ৭ জানুয়ারি রাজধানীর কলবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ করেন ইফতেখার ফারদিন দিহান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনার মামলায় দিহান গ্রেপ্তার রয়েছেন। তিনি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন।
সূত্র: পূর্বপশ্চিমবিডি
আর/০৮:১৪/১০ জানুয়ারি









