বলিউড

‘শাহরুখ সিগারেট দিয়ে সিগারেট ধরাতেন’

মুম্বাই, ২১ মে – ১৯৯৭ সালে মুক্তি পায় বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘কয়লা’। এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা প্রদীপ রাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান সেই সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা। সেখানে উঠে আসে শাহরুখ খানের ধূমপানের বিষয়টিও।

প্রদীপ রাওয়াত বলেন, শুটিংয়ের সময়ে আমি শাহরুখ খানের কাছাকাছি ছিলাম না। তবে তার ব্যবহার খুবই ভালো। ব্যক্তি শাহরুখ খুব চমৎকার মানুষ। আমার একটি বিষয় মনে পড়ে, তা হলো— শাহরুখের মতো অন্য কোনো অভিনেতাকে এতটা ধূমপান করতে দেখিনি। তিনি সিগারেট দিয়ে সিগারেট ধরাতেন। শাহরুখ খান সত্যিকারের চেইন স্মোকার।

 

তিনি আরও বলেন, সিনেমার জন্য শাহরুখ খানের যে ডেডিকেশন দেখেছি, তা অস্বীকার করার কোনো উপায় নেই।

শেষবার শাহরুখ খানকে দেখা গেছে ‘ডাঙ্কি’ সিনেমায়। আগামীতে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। বর্তমানে এই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ।

আইএ/ ২১ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language