এশিয়া

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

কুয়ালালামপুর, ২৩ এপিল – মালয়েশিয়ান নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে দেশটির লুমুত শহরে এই ঘটনা ঘটে। যেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, নৌবাহিনীর কুচকাওয়াজে সামরিক মহড়া চলাকালীন আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে।

এরমধ্যে একটি হেলিপ্টারে সাতজন ক্রু ছিলেন। আরেকটিতে তিনজন। সবাই নিহত হয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language