শিক্ষা

শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাত ১২টার পর

ঢাকা, ২১ এপিল – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের ফল আজ রাত ১২টার পর প্রকাশ করা হবে।

রোববার সন্ধ্যায় গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় গ্রুপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এর ফল আজ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র বুয়েটের কারিগরি টিম ইতোমধ্যে পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে। আজ রাত ১২টার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language