চট্টগ্রাম

চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক অঙ্গার

চট্টগ্রাম, ২৫ মার্চ – চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চালক মারা গেছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

চন্দনাইশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২৫ মার্চ ২০২৪

Back to top button
🌐 Read in Your Language