বলিউড

‘দাদু ঘৃণা করে’, বাড়ির মেয়েদের কোন কাজ একদম পছন্দ নয় অমিতাভের? ফাঁস করল নাতনি

মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – অমিতাভ বচ্চনের অভিনয় জীবন নিয়ে এর আগেও নানা প্রশ্ন উঠেছে। পুরোটাই ছিল পর্দার নানা রসায়নের। তবে বাস্তবে নতুন করে এবার তার বাড়ির মেয়েদের একটি নির্দিষ্ট কাজের বিষয়ে বেশ বিরক্ত বোধ করতে দেখা গেছে।

সম্প্রতি তার নাতনি নভ্যা নন্দা, তার শোয়ে উল্লেখ করেছেন, তার দাদু একটি নির্দিষ্ট বিষয় একেবারেই পছন্দ করতেন না। মেয়ে হোক বা নাতনি, বাড়ির মেয়েদের এই কাজ করতে একেবারেই বারণ করতেন অমিতাভ। মেয়ে শ্বেতাকে বকা দিয়েছিলেন প্রচণ্ড মাত্রায়। নভ্যা তার শোয়ে মাকে প্রশ্ন করলেন, আপনার বাবার তো এতে অসম্মতি ছিল।

শ্বেতা বলেন, ছোট থেকেই বেশ ছোট চুল রাখতে ভালোবাসতেন তিনি। নভ্যা বলেন, হ্যাঁ! আর দাদুর এটা পছন্দ ছিল না। শ্বেতা পাল্টা বলেন, “না, পছন্দ করতেন না, এমনটা মোটেই না। কিন্তু নাতনির দাবি, মোটেই না। এমনকি আমি যখন চুল কাটতাম উনি রেগে যেতেন। বলতেন, কেন করলে এটা? উনি এটা ঘৃণা করেন। তার লম্বা চুল পছন্দ। আমাদের মধ্যে যে কেউ চুল কাটলে তার অপছন্দ ছিল।

তবে, তাদের কথাবার্তায় এটা পরিষ্কার, বচ্চন পরিবারে চুল নিয়ে চুলোচুলি হয় মারাত্মক। একদিন তো অভিষেক তাঁর মায়ের মাথার চুলও কেটে দিয়েছিল।

শ্বেতা আরও জানান, মা বাবা বাড়ি ছিলেন না। একদিন দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। ওর হাতে যে কোথা থেকে একটা কাঁচি চলে এলো। আমার মাথার মাঝখান দিয়ে ও চুলটা কেটে দিল।

আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language