জাতীয়

জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি

ঢাকা, ২৭ জানুয়ারি – জাতীয় শিক্ষা কারিকুলাম ও ট্রান্সজেন্ডার নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা কারিকুলাম ও ট্রান্সজেন্ডার নিয়ে সংবাদ সম্মেলন এবং ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার সকালে ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার মতবাদ ঈমান বিধ্বংসী অভিশপ্ত এক মতবাদ। এ মতবাদ কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হারুন ইজহার, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language