রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী, ০৪ জানুয়ারি – ঘন কুয়াশায় টানা প্রায় ১১ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার রাত সোয়া ৯টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language