বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ

চলতি বছরের নভেম্বরের শেষে বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিটিআরসি’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।

বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানি রয়েছে, যার মধ্যে তিনটি মোবাইল ফোন অপারেটর বিদেশ সমর্থনপুষ্ট।

বিটিআরসির তথ্য অনুযায়ী, নভেম্বর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে- মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটার ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটক বাংলাদেশের গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজারে।

২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮ কোটি ২০ লাখে।

আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language