বলিউড

অনন্যার বাড়ি সাজালেন গৌরী

মুম্বাই, ২৫ নভেম্বর – সদ্যই নিজের নতুন ফ্ল্যাট কেনার খবর ভক্তদের জানিয়েছিলেন বলিউডের বর্তমান সময়ের নায়িকা অনন্যা পাণ্ডে। এবার জানালেন, নিজের নতুন বাড়ি সাজাতে সাহায্য করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরি খান।

নিজ ইনস্টাগ্রামে শুক্রবার অনন্যা নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুমের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, অনন্যার বসার ঘরটি ধূসর ও অফ হোয়াইট রঙের থিমের। নজর কাড়ছে দেওয়ালের ডিজাইন। তার ঠিক সামনে রাখা সোফায় বসে আছেন গৌরি খান ও অভিনেত্রী।

ওই পোস্টের ক্যাপশনে অনন্যা গৌরীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমার কেনা প্রথম বাড়ি…আমার স্বপ্নের বাড়ি…ধন্যবাদ গৌরি খান…আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল.. তুমিই সেরা, তোমাকে ভালোবাসি।’

শাহরুখ-গৌরির মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু অনন্যা। দেশে কিংবা দেশের বাইরে একাধিকবার সময় কাটাতে দেখা গেছে দু’জনকে। ফলে মেয়ের বন্ধুর বাড়ি সাজানোর দায়িত্বটা নিয়েছিলেন মুম্বাইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খান।

অনন্যা পাণ্ডেকে সম্প্রতি ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় দেখা গেছে। এ অভিনেত্রীর পরিবর্তী সিনেমা ‘খো গ্যায়ে হাম কাহা’। এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।

আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language