রাজবাড়ী

রাজবাড়ীতে শ্রমিকলীগের নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী, ১৬ অক্টোবর – রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপজেলার নারুয়া ইউ‌নিয়ন শ্রমিক লী‌গের সহসভাপ‌তি মুন্না আজিজ মহাজনকে (৪০) কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুন্না আজিজ মহাজনের (৪০) ওপর হামলা হয়। পরে বাসিন্দারা মুন্নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম কালবেলাকে বলেন, ‘এ বিষয়ে নিহত মুন্না আজিজ মহাজনের ভাই আব্দুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সূত্র: কালবেলা
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩

Back to top button