পরিবেশ

বায়ুদূষণে ঢাকা নবম, শীর্ষে লাহোর

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আর বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। রোববার (৮ অক্টোবর) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আইকিউএয়ার জানায়, তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির স্কোর হচ্ছে ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং শহরটির স্কোর হচ্ছে ১৫৭। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান নবম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত কোনো রোগ আছে তাদের জন্য।

আইকিউএয়ার সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএ/ ০৮ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language