জাতীয়

দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮

ঢাকা, ১৬ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। রোববার ১৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮০৯ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে বয়সভিত্তিক আলাদা তথ্য না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন হাম সব বয়সের মানুষের হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি ও প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনের মাঝে হামের লক্ষণ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ৮০ জন। এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৮৮০ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং বাকিরা সিলেট রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এনএন/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language