শিক্ষা

নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

ঢাকা, ০১ সেপ্টেম্বর – দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সব প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- দেশের যে সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেই সব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language