মুন্সিগঞ্জ

সিমেন্ট কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট – মুন্সিগঞ্জের মুক্তারপুরে প্রিমিয়ার সিমেন্ট কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- কারখানার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (২৮), ইঞ্জিনিয়ার মো. মাহবুব (২৩) এবং শ্রমিক রাকিব (২২)। আহত রাকিবের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মুন্সিগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৩ জন এসেছেন। তাদের মধ্যে হাবিবুর রহমানের শরীরের ১০ শতাংশ, মো. মাহবুবের শরীরের ৫ শতাংশ ও রাকিবের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসেন তাদের সহকর্মী ইঞ্জিনিয়ার আমির হোসেন। তিনি বলেন, আমরা সবাই প্রিমিয়ার সিমেন্ট কারখানায় কাজ করি। সিমেন্ট কারখানার বার্ণালে আগুন দেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ইঞ্জিনিয়ারসহ এক শ্রমিক দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১২ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language