চট্টগ্রাম

মিরসরাইয়ে ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম, ২৭ জুলাই – চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মীরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শহীদুল ইসলাম (৪৩) মীরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার বাসিন্দা। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল হেড অফিসের স্টক এক্সচেঞ্জের অফিসার পদে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা ইকবাল হোসেন জানান, পাঁচ থেকে ছয় দিন আগে কাকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে বুধবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language