জাতীয়

পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখতে আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ঢাকা, ১৮ এপ্রিল – পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language