বলিউড

সিগারেট হাতে ‘বিগ বস’-এর সঞ্চালনা, বিতর্কের মুখে সালমান

মুম্বাই, ১০ জুলাই – বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাকে অনুসরণ করে এমন অনেকেই আছেন। কিন্তু তাকে নিয়ে সবরকম সমালোচনাই হয়। এবার তার সমালোচনার বিষয় হাতে সসিগারেট নিয়ে শো সঞ্চালন করছেন বলিউড ভাইজান।

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এমন সতর্কীকরণ আমাদের অচেনা নয়। বড়পর্দা থেকে ছোটপর্দা, সিনেমা হোক কিংবা সিরিজ, শুরুতেই এমন সতর্কবার্তা ফলাও করে দেয়া থাকে। সেখানে রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রকাশ্যেই হাতে সিগারেট নিয়ে সঞ্চালনা করার সেই ছবি-ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হতেই বিতর্ক শীর্ষে।

বলিউড সুপারস্টার হয়ে তার এমন আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। নেটপাড়ার নীতিপুলিশেরা প্রশ্ন তুলেছেন, নবীন প্রজন্মের কাছে কী বার্তা দিচ্ছেন আপনি? আপনাকে দেখে কী শিখবে ওরা? প্রসঙ্গত, ‘বিগ বস ওটিটি ২’এর সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘উইকেন্ড কা বার’-এ সালমান খানের হাতে জ্বলন্ত সিগারেট দেখা গিয়েছে।

শনিবার রাতে ‘বিগ বস’এর ঘরে সারা সপ্তাহের কাণ্ডকারখানা এবং প্রতিযোগীদের দোষ-গুণের সার্টিফিকেট দিতে আসেন সালমান। কে থাকবেন আর কে-ই বা ‘বিগ বস’এর ঘরের দায়িত্ব নেবেন, সবটাই ঠিক করেন ভাইজান। প্রতিযোগীদের সঙ্গে সেসব কথা বলছিলেন ভাইজান। তবে নেটিজেনদের নজরে পড়ে তার হাতের সিগারেট। তারপর তোলপাড় নেটদুনিয়া !

কারও মন্তব্য, এক সপ্তাহ আগেই যেখানে ‘বিগ বস’এর ঘরে আকাঙ্ক্ষা পুরি, জাদ হাদিদের পারিবারিক শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালমান, সেখানে নিজেই হাতে সিগারেট নিয়ে শো সঞ্চালনা করছেন। এটা কীরকম হিপোক্রিসি?

কেউ বা আবার সালমানকে কটাক্ষ করে বলেন, জানি আপনি হিপোক্রিট। কিন্তু যাদেরকে জ্ঞান দিচ্ছেন, অন্তত তাদের সামনে তো নম্র আচরণ করুন। কেউ বা বলছেন, এটা ওটিটি, জাতীয়স্তরের চ্যানেল নয়, তাই সম্ভবত কোনও আইনি পদক্ষেপ করা হয়নি! ভাইজানের উদ্দেশে কারও বা উপদেশ, অন্যকে জ্ঞান দেয়ার আগে নিজেকে শুধরান। সবমিলিয়ে ‘বিগ বস ওটিটি ২’তে সালমান খানের কীর্তি নিয়ে চর্চায় নেটিজেনরা।

আইএ/ ১০ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language