ক্রিকেট

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঢাকা, ৫ জুন – তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। আজ বিকেল ৫টা ২৩ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা।

প্রথম দফার ফ্লাইটে বাংলাদেশে এসেছেন অ্যালেক্স কেরি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট এবং অ্যাডাম জাম্পা।

দ্বিতীয় ভাগে বাকি চার ক্রিকেটার আসার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন অধিনায়ক মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, ট্রাভিস হেড এবং বেন ডোয়ারশুইস। তারা রাত সাড়ে ১১টার ফ্লাইটে পৌঁছাবেন বলে জানা গেছে।

আগামী ৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে সিরিজের বাকি ম্যাচ দুটি হবে যথাক্রমে ১১ এবং ১৪ জুন।

এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে। ক্ষুদ্রতর সংস্করণের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ এবং ২১ জুন।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language