মাদারীপুর

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিবচরে জনতার ঢল

মাদারীপুর, ০১ জুলাই – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ে এক্সপ্রেস মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে হাজারো জনতার ঢল নামে। পদ্মা সেতু পাড় হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ১০টা কিছু সময় আগে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান।

নেতাকর্মীরা পাঁচ্চর গোলচত্বরে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী পাঁচ্চর এলাকা অতিক্রম কালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে এলাকা।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০১ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language