বলিউড

পরীমণির সঙ্গে সেলফি তোলার সুযোগ

ঢাকা, ১১ জুন – প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার ইচ্ছা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। অনুরাগীরা পছন্দের অভিনয়শিল্পীদের দেখা পেতেই আগ্রহী হয়ে থাকেন সেলফি তুলতে। এবার নিজের ভক্তদের সুখবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। জানালেন, তার সঙ্গে গল্প করার পাশাপাশি তোলা যাবে সেলফি।

রোববার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে পুত্র রাজ্যকে নিয়ে বিমানের দরজায় দাঁড়িয়ে তিনি। ক্যাপশনে লিখেছেন, আমরা কিন্তু চলে এসেছি।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। এটি চলছে সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল পরীর। সে কারণেই সিলেট উড়ে গেছেন নায়িকা।

আইএ/ ১১ জুন ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language