দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০

ঢাকা, ৫ জুন – দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ৫ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহভাজন হামে পাঁচজন প্রাণ হারিয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জন এবং সন্দেহভাজন হামে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫০৫ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
সংশ্লিষ্ট সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।
এনএন/ ৫ জুন ২০২৬









