রাজবাড়ী

রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী, ০১ মে – রাজবাড়ীর পাংশায় ৪৭ বছর বয়সী মিজানুর রহমান মুকু নামে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছে। মিজানুর রহমান মুকু জেলার পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রাম প্রসাদ জানিয়েছেন, শিক্ষক মিজানুর রহমান মুকু শিক্ষকতার পাশাপাশি কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারের সারের দোকান পরিচালনা করে। এ দোকানে রবিবার হালখাতা অনুষ্ঠান ছিল। দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন ওই শিক্ষক। দোকান থেকে আধা কিলো মিটার দুরে পৌছতে দূর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে তারা ঘটনাস্থলে এসে শিক্ষক মিজানুর রহমান মুকুকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময়ই বিষয়টি তারা পাংশা থানা পুলিশকে অবহিত করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ কিলকিস বানু জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে। কিছু দিন পূর্বে গুলি করে একজন গৃহবধুর চোখ নষ্ট করে দেয়া হয়েছে। তিনি সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানিয়েছেন, কারা কি কারণে মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language