ফুটবল

দোকানে গুলি চালিয়ে ‘মেসি তোমার অপেক্ষায় আছি’ লিখে চিরকুট

বুয়েনোস আইরেস, ০২ মার্চ – কাতার বিশ্বকাপে শিরোপা জিতিয়ে পুরো আর্জেন্টিনাকে আনন্দের সাগরে ভাসিয়েছেন লিওনেল মেসি। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পান তারা।

সেই আর্জেন্টিনারই কিছু লোক অপেক্ষা করছে মেসির জন্য। সেজন্য হুমকিও দিয়েছে তারা।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোসারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল।

হুমকিতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোসারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না। ’

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোসারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০২ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language