পুষ্টি

চটজলদি ওজন কমাতে দারুণ একটি জুস

ওজন কমানোর জন্য কত কিছুই তো করি আমরা। জিম, ডায়েট ও আরও অনেক কিছু। কিন্তু যদি এর পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ কোন ফলের জুস পান করি তবে তা শরীরের জন্য বেশ ভালোই হবে। ওজনও কমবে এবং একই সাথে স্বাস্থ্যও ঠিক থাকবে। তাই নিজেই বাসায় বানিয়ে পান করে দেখতে পারেন এই অসাধারণ জুসটি। ভালো কাজে দেবে।

১। এক কাপ জাম্বুরা বা কমলার রস।

২। দুই চামচ আপেল সিডার ভিনেগার।

৩। এক চা চামচ মধু।

এইসকল উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রতিবেলা যে কোন খাবার খাওয়ার আগে এই জুসটি খান। এই জুস খুব দ্রুত ওজন হ্রাস করে ও দেহে ভিটামিন সি এর অভাব জনিত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি দেহের হজম শক্তি বৃদ্ধি করে।

এক সপ্তাহ টানা চেষ্টা করেই দেখুন না। আপনার ওজন বেশ খানিকটা কমে যাবে।

আডি/ ২৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language