বরিশাল
বরিশালে লোকাল বাসে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর লাশ

বরিশাল, ২১ নভেম্বর- বরিশালে বাসের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় আর. সি পরিবহনের একটি বাস বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গড়িয়ারপাড় এলাকা থেকে এক ব্যক্তি একটি ড্রাম বাসের ছাদে তুলে দেয়। এ সময় সে বাসের সহকারীকে জানায়, ভুরঘাটা থেকে তার লোকজন ড্রামটি নামিয়ে নেবে।
তবে কেউ এটি নিতে না আসায় বাসের সহকারী স্থানীয়দের সহায়তায় খুলে বোরকা পরা এক নারীর লাশ দেখতে পান।
ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২১ নভেম্বর









