কক্সবাজার

টেকনাফ সীমান্তে একলাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জাকারিয়া আলফাজ

কক্সবাজার, ১৭ নভেম্বর- কক্সবাজারের টেকনাফের নাফনদ সীমান্তে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মো. হার বশর (২০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৯০ লাখ টাকা। মঙ্গলবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফনদ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে নাফনদ পার হয়ে এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ সীমান্তে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালের কন্ঠ
আডি/ ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language