ক্রিকেট

মাহমুদউল্লাহ রিয়াদ করোনা মুক্ত

ঢাকা, ১৭ নভেম্বর- বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে ক্রিকেটে ফিরতেও কার্যত আর কোনো বাধা নেই তার।

করোনা আক্রান্ত হলেও রিয়াদের লক্ষণ-উপসর্গ প্রকট ছিল না। তবে নিয়ম মেনে আইসোলেশনেই ছিলেন।

করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের হয়ে পঞ্চম আসরের প্লে-অফে খেলা হয়নি তার। তবে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন এই অলরাউন্ডা। এই টুর্নামেন্টে রিয়াদ খেলবেন জেমকন খুলনার হয়ে। এই দলে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসানও।

গত ৮ নভেম্বর কোডিভ টেস্ট করান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের রিপোর্ট নেগেটিভ আসলেও পজেটিভ এসেছিল মাহমুদউল্লাহ রিয়াদের।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language