ত্রিপুরা

ত্রিপুরার রাজ্য সভাপতিকে সরালো তৃণমূল

আগরতলা, ২৫ আগস্ট – ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সুবল ভৌমিককে সরিয়ে দিলো তৃণমূল। বুধবার (২৪ আগস্ট) এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়, আমরা সবাইকে জানাতে চাই যে সুবল ভৌমিককে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সভাপতি ছাড়া আর সবাইকেই নিজ নিজ জায়গায় বহাল রাখার কথাও ওই বিবৃতিতে জানিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যত দিন না নতুন রাজ্য সভাপতি হিসেবে কেউ দায়িত্ব নিচ্ছেন, তত দিন ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সংগঠনের কাজ দেখভাল করবেন।

ত্রিপুরা তৃণমূলের একাংশ জানিয়েছেন, আবারও বিজেপিতে ফিরতে চলেছেন সুবল। আগামী ২৮ অগস্ট এডিসির সদর দপ্তর খুমুলুং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার জনসভায় ফের গেরুয়া পতাকা হাতে নেবেন তিনি। এই বিষয়ে নিশ্চিত খবর পেয়েই তাকে সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যদিও এ প্রসঙ্গে সুবলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৫ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language