রাহুল গান্ধী কেমন মানুষ, স্মৃতিকথায় লিখলেন ওবামা

টাইম ম্যাগাজিনের পাতায় মোদীর সম্পর্কে লিখেছিলেন বারাক ওবামা। এবার তাঁরই কলমে রাহুল গান্ধীর ব্যাখ্যা। এক স্মৃতিকথায় রাহুল গান্ধী সম্পর্কে লিখেছেন তিনি।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে A Promised Land নামে ওবামার লেখা সেই উপাখ্যানের অংশ। আর তাতেই রয়েছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-এর নাম।
সেখানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা লিখছেন, ‘একজন নার্ভাস, অগোছালো ব্যক্তিত্ব। তিনি যেন একজন ছাত্র যেঅনেক পড়াশোনা করেছেন ও শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। কিন্তু তাঁর তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টা বোঝানোর ক্ষমতা কম।’
শুধু রাহুল গান্ধী নন, সোনিয়া গান্ধীর নামও রয়েছে সেই লেখায়। ওবামা লিখেছেন, ‘আমরা শুধুই চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মত হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে মহিলাদের সৌন্দর্য্যের কথা শুনিনি। অবশ্য ব্যতিক্রম সোনিয়া গান্ধী।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কথাও বলেন তিনি। তাঁর কথায় মনমোহন সিং একজন অবিচল মানুষ। তাঁর সঙ্গে প্রাক্তন মার্কিন ডিফেন্স সেক্রেটারির তুলনা করেন তিনি।
আরও পড়ুন : বাইডেনের জয় মেনে নিতে শুরু করেছেন ট্রাম্পের দলের নেতারা
তাঁর লেখায় রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের কথাও। তাঁকে স্ট্রিট স্মার্ট বস হিসেবে ব্যাখ্যা দিয়েছে ওবামা।
এর আগে ‘দারিদ্র থেকে প্রধানমন্ত্রীত্বে’ এই ভাষাতেই মোদীর ভূয়সী প্রশংসা করে টাইম ম্যাগাজিনে প্রোফাইল লিখেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, মোদীর এই জীবন কাহিনীতেই প্রতিফলিত হয়েছে ভারতের উত্থানের গতি ও সম্ভাবনা।
ওবামার লেখনীতে ”ছোট বেলায় বাবার সঙ্গে চা বিক্রি করে পরিবারকে সাহায্য করেছিলেন নরেন্দ্র মোদী। আর আজ তিনি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের মাথা। দারিদ্র থেকে প্রধানমন্ত্রীত্ব, মোদীর জীবন থেকেই ভারতের অগ্রগতি ও সক্রিয়তার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।”
ভারতের ভয়াবহ দারিদ্র দূরীকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মহিলাদের সামগ্রিক কল্যাণ সাধনে মোদীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ওবামা।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশজন ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন নরেন্দ্র মোদী। তাঁকে ভারতের রিফর্মার-ইন-চিফ বলেও সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সুত্র : কলকাতা২৪x৭
এন এ/ ১৩ নভেম্বর









