বলিউড

ক্ষমা চাইলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

মুম্বাই, ২৩ জুন – বলিউড বাদশাহ শাহরুখ খান রাতভর সিনেমার শুটিং করছিলেন। পরদিন আবার এক বিজ্ঞাপনের শুটের জন্য শিডিউল দেওয়া। সেই শুটে পোঁছাতে তার কিছুটা দেরি হয়ে যায়।

কলাকুশলীরা এমন কান্ডে অভ্যস্ত, কারণ বড় বড় শিল্পীরা এমনই করে থাকেন বলে ধারণা তাদের। কিন্তু সেই ধারণা পাল্টে দিলেন শাহরুখ। আর তাতেই অবাক পুরো টিম।

চিত্রগ্রাহক লরেন্স ডিকুন্‌হা জানান, সেটে পৌঁছে দেরির জন্য সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন শাহরুখ। চিত্রগ্রাহকের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে এই প্রথম শ্যুট করলাম। এত বড় মাপের এক জন অভিনেতা, এত বিখ্যাত মানুষ। তবু কী মিষ্টি ব্যবহার! দেরি করে আসার জন্য কলাকুশলীদের প্রত্যেকের কাছে যে ভাবে ক্ষমা চাইলেন, আমরা মুগ্ধ।’’

লরেন্স জানান, প্রত্যেক কলাকুশলীকে তার নামে ডেকে, যোগ্য সম্মান দিয়ে কথা বলছিলেন কিং খান। সবার সঙ্গে হাসি, ঠাট্টা, মজা। শ্যুটিং শেষে সকলের সঙ্গে ছবিও তোলেন। বি-টাউনের ‘বাদশা’ হয়েও তাদের সঙ্গে এমন সহজ ভাবে মিশে যাওয়ায় আপ্লুত সেটের প্রত্যেকে।

এম এস, ২৩ জুন


Back to top button
🌐 Read in Your Language