ইসরায়েলকে পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান কুদস ফোর্স প্রধানের

তেহরান, ৪ জুন – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি লেবানন সংকট নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে লেবাননের প্রধান দাবি হলো ইসরায়েলি বাহিনীকে যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যেতে হবে।
কানি আরও বলেন যে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের প্রতিরোধের সুফল খুব শীঘ্রই ভোগ করবেন। লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
তার মতে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া সম্ভব।
এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষাপটে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমের বৃহস্পতিবার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই ভাষণে যুদ্ধবিরতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন যে চলমান যুদ্ধবিরতি আলোচনা সফল হওয়ার এটাই শেষ সুযোগ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় আলোচনার অচলাবস্থা কেটেছে এবং সব পক্ষ সম্মত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি কার্যকর হতে পারে।
এনএন/ ৪ জুন ২০২৬









