জাতীয়

ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর কাটার বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত চান সারজিস আলম

ঢাকা, ৪ জুন – কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর কাটার বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্রিল্যান্সার বা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর না কাটার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকের আয় থেকেই এই কর কেটে নেওয়া হচ্ছে।

সারজিস আলম প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে কি না অথবা এই সিদ্ধান্ত এখন পর্যন্ত কার্যকর হয়েছে কি না।

তিনি বলেন যারা কষ্ট করে এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তাদের ওপর এই করারোপ সমর্থনযোগ্য নয়। আয়ের একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তবেই কর নির্ধারণ করার পরামর্শ দেন তিনি। অন্যথায় ন্যূনতম উপার্জনকারীদের জন্য এই কর একটি বড় বোঝা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন।

এনএন/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language