ক্রিকেট

টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক করোনা আক্রান্ত

ঢাকা, ১০ নভেম্বর- বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক করোনা আক্রান্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। এর ফলে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়লো তার।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language