এক অঙ্গরাজ্য সব অশ্বেতাঙ্গ নারীর জয়ের রেকর্ড

ওয়াশিংটন, ০৫ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য দেশটির ইতিহাসে প্রথম কোন অঙ্গরাজ্য যেখানে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রেপ্রেজেনটেটিভ) নির্বাচনে শ্বেতাঙ্গ নন এমন নারীরা সবকটি আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ মেক্সিকো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়ে, এবার তিনটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে তিনজন নারী কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ডেব হ্যাল্যান্ড, ইয়ভেটে হেরেল এবং তেরেসা লেজার ফার্নান্দেজ। তাদের কেউ শ্বেতাঙ্গ নন।
ডেব হ্যালান্ড ডেমোক্র্যাটিক পার্টি থেকে ২০১৮ সালের নির্বাচনে প্রথম নারী নেটিভ আমেরিকান কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি এবারও একই কংগ্রেসেনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। তাকে পুনরায় নির্বাচিত করার জন্য নিউ মেক্সিকোর ভোটারদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন ডেব হ্যালান্ড।
অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে এবার নির্বাচিত হয়েছেন ইভেট হেরেল। তিনিও একজন নেটিভ আমেরিকান ও চেরোকি জাতিগোষ্ঠীর সদস্য। এ ছাড়া তৃতীয় নারী কংগ্রেস সদস্য হলেন তেরেসা লেহার ফার্নান্দেজ। তিনি একজন হিসপ্যানিক আমেরিকান। রাজ্যটিতে প্রতিনিধি পরিষদের আসন তিনটি।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্যদের মেয়াদ দুই বছর। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসন ছাড়াও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসনে নির্বাচন হয়েছে। চূড়ান্ত ফলাফল না আসলে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/৫ নভেম্বর









