বলিউড

রানী মুখার্জির ছবি তোলায় বিরক্ত মেয়ে!

মুম্বাই, ২২ মার্চ – বলিউড সুপারস্টার রানী মুখার্জি। অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত নন তিনি। মূলত সংসার নিয়েই ব্যস্ত তিনি। তার ঘরে রয়েছে কন্যা সন্তান আদিরা। তাকে নিয়ে বেশ ব্যস্ততায় দিন যাচ্ছে তার।

তবে তারকারা রোজ খবরের শিরোনাম হয়েছেন বহুবার। শুধু তা নয়, তাদের সন্তানদের নিয়েও প্রায় খবর প্রকাশ হয়ে থাকে। বলিউডে আতংকের নাম পাপারাজ্জি। কিন্তু অনেক তারকার সন্তানরা পাপারাজ্জিদের ছবি তোলার বিষয়টি একদমই পছন্দ করেন না। রানী মুখার্জির ৬ বছরের মেয়ে আদিরাও তার ব্যতিক্রম নয়। পাপারাজ্জিদের ছবি তোলা নিয়ে বেশ বিরক্ত আদিরা।

সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘‘ একটি কাজ শেষে এয়ারপোর্ট থেকে ফিরছিলাম। তখন বাইরে পাপারাজ্জিদের ভিড়। তারা সবাই বরাবরই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আমি আদিরার ফটো না তুলতে বললে ওরা আগে আমার মেয়েকে যেতে দেয়। তারপর আমার একার ছবি তোলে। ওইদিনও সেরকম হয়েছে। কিন্তু এবার আমি ছবি তোলা শেষ করে গাড়িতে উঠতেই আদিরা বলে আমাকে বলে, ‘এই ভাইয়ারা খুব খারাপ না মাম্মা, সবসময় তোমার ছবি নেয়।’ আমি বলি, ‘হ্যাঁ এই ভাইয়ারা সত্যিই অনেক খারাপ। সবসময় আমার ছবি তোলে।’ পাল্টা প্রশ্নে আদিরা বলে, ‘হ্যাঁ মা, কেন ছবি তোলে তোমার?’ আমি তখন উত্তরে বলি, ‘আমি জানি না বাবু কেন আমার ছবি তোলে!’’

এ প্রসঙ্গে রানী আরও বলেন, আদিরা পুরোপুরি তার বাবা আদিত্য চোপড়ার মতো হয়েছে। তার ‘হ্যাঁ’ মানে হ্যাঁ আর ‘না’ মানে না। কথার নড়চড় হবে না। আরেকটা মিল হলো, দু’জনেই ছবি তুলতে একদম পছন্দ করে না। আসলে ছোট্ট আদিরা বুঝতে পারে না, যখনই সে বাড়ির বাইরে আসে তখনই কেন সবাই তার ছবি তুলতে শুরু করে। রানীকে আদিরা বলেন, ‘মাম্মা নো ফটো।’

প্রসঙ্গত, প্রযোজক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করে সুখে সংসার করছেন রানি মুখার্জি। এই দম্পতির একমাত্র কন্যা আদিরা। এবার জানা গেল, আরও এক সন্তানের মা হতে চলেছেন তিনি।

এম এস, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language