বিচিত্রতা

ভিক্ষায় পাওয়া টিকিটে বাজিমাত, জিতলেন ৫০ লাখ টাকা!

বাড়ি-ঘর নেই, রাস্তার ধারে ভিক্ষা করে দিন চলে যায় তাঁদের। এমনই চার ভিক্ষুক জিতেছেন এক বিশাল অঙ্কের লটারি। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্টে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রেইস্টের রাস্তাতে পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি। তাদের সবারই বয়স ত্রিশের কোঠায়।

সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। আর সেই স্ক্র্যাচকার্ডই তাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা! আর তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

মঙ্গলবার এই ঘটনার খবর জানিয়েছে ফরাসি লটারি সংস্থা এফডিজে। এফডিজে পুরস্কার মূল্য চার জনের মধ্যে ভাগ করে দিয়েছে বলেও জানা গেছে।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, এই পুরস্কার পেয়ে তাঁরা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কী ভাবে খরচ করবেন, তার কোনো পরিকল্পনা নেই। তাঁরা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।

সূত্র : আনন্দবাজার

আর/০৮:১৪/০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language