ঢালিউড

পরীমনির স্বামী রাজকে মৃত দেখাচ্ছে ফেসবুক!

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির স্বামী নায়ক শরিফুল রাজকে ফেসবুকে তাকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজের আইডি ঘুরে দেখা যায় এই অভিনেতাকে রিমেম্বারিং’ দেখা হচ্ছে। অর্থাৎ ফেসবুকের হিসেবে তিনি এখন মৃত!

সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পরীকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকে আর কোনও আপডেট নেই তার। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

তবে শরীফুল রাজ জানান, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। কেউ তার আইডিকে জানিয়ে রিপোর্ট করে এই ঘটনা ঘটিয়েছে। যা খুবই দুঃখজনক।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানকে ফেসবুকে একাধিকবার ‘রিমেম্বারিং’ দেখানো হয়েছিল

এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২২

Back to top button
🌐 Read in Your Language