ক্রিকেট

নিউ জিল্যান্ড সিরিজ শেষ জয়ের

ওয়েলিংটন, ০৪ জানুয়ারি – নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকেই।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, জয়কে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

বায়েজিদ বলেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান, তার ডান হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে। এখানে থাকা আমাদের ডাক্তার তা সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে তার হাতে। ৭ থেকে ১০ দিন তাকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধও দেওয়া হয়েছে।’

জয়ের ছিটকে পড়া বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ। প্রথম ইনিংসে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন। বাংলাদেশকে গড়ে দিয়েছিলেন বড় রানের ভিত। পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ২২৮ বলে ৭ চারে তিনি ৭৮ রান করেছিলেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language