টলিউড

গোপনে বিয়ে করে পূজা এবার মা হওয়ার খবর দিলেন

কলকাতা, ০৮ অক্টোবর- অনেকদিন ধরেই তার প্রেমের গুঞ্জন ছিলো। সেই গুঞ্জনে বেশি ডালপালা মেলতে দেননি। নিজেই জানিয়েছিলেন প্রেমের কথা। জানিয়েছিলেন বিয়ের পরিকল্পনাও। তবে করোনার কারণে সেই বিয়ে পিছিয়ে যায়। কিন্তু বিয়ে থেমে থাকেনি। করোনার লকডাউন চলাকালীন রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা।

স্বামী কুণাল ভর্মা। গেল মার্চেই অনেকটা চুপিসারেই তার গলায় বিয়ের মালা দিয়েছেন পূজা। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য যে খরচ হওয়ার কথা ছিলো সেই অর্থ করোনায় বিভিন্ন অসহায় মানুষদের সহায়তায় বিলিয়ে দিয়েছিলেন।

এবার এলো সুখবর। বিয়ের ছয় মাস শেষ হতে না হতেই মা হওয়ার খবর জানালেন পূজা। কুণাল ও পূজা জানিয়েছিলেন, লকডাউনের পর তারা রিসেপশনের অনুষ্ঠান করবেন।

তবে তার আগেই তারা সন্তানের সুখবর পেলেন। কোনো লুকোচুরিতে না গিয়ে বেশ ঢাকঢোল পিটিয়ে নিজেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন বাঙালি অভিনেত্রী পূজা। স্বামীকে নিয়ে গর্ভবতী পূজা ফটোশুটও করেছেন। সেইসব ছবি প্রকাশ করেই নিজের অনাগত সন্তানের জন্য সবার ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন তিনি।

পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকাসহ নেটাগরিকরা।

আডি/ ০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language